মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্টার,
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ ও জেলা কার্যালয়, টাঙ্গাইলের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে কালিহাতী থানাধীন পাথালকান্দি গ্রামের জনৈক ফরজ আলী ফার্নিচারের দোকানের দক্ষিণ পাশে যমুনা সেতু-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় আল আমিন মিয়ার দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক আল আমিন মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরকিলকাপুর গ্রামের মৃত মফিজলের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কালিহাতী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন