লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কাশিমপুর কারাগার পরিদর্শনে গাজীপুরের ডিসি, ‎১৬ বন্দী কণ্ঠশিল্পী পেলেন পায়জামা-পাঞ্জাবি

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া। সোমবার(৫ অক্টোবর)  দুপুর ২ টার দিকে  কারাগার  পরিদর্শনকালে বন্দিদের সার্বিক পরিস্থিতি, মানবিক সমস্যা ও কারাগারের ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় কারাগারে বন্দি থাকা বিভিন্ন গুণী শিল্পীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া।পরে দুপুর আড়াইটার দিকে  বন্দিদের বিনোদনের জন্য যাঁরা নিয়মিত গান পরিবেশন করেন, তাঁদের উৎসাহ দিতে এরকম ১৬ জন বন্দির হাতে উপহার হিসেবে পায়জামা ও পাঞ্জাবি তুলে দেন তিনি।

‎এ সময় তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার ও কারাগারের অন্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। বন্দিদের মানবিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়েও খোঁজ নেন জেলা প্রশাসক। এ সময় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এবং জেলার মো. জাকির হোসেন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কাশিমপুর কারাগার পরিদর্শনে গাজীপুরের ডিসি, ‎১৬ বন্দী কণ্ঠশিল্পী পেলেন পায়জামা-পাঞ্জাবি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া। সোমবার(৫ অক্টোবর)  দুপুর ২ টার দিকে  কারাগার  পরিদর্শনকালে বন্দিদের সার্বিক পরিস্থিতি, মানবিক সমস্যা ও কারাগারের ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় কারাগারে বন্দি থাকা বিভিন্ন গুণী শিল্পীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া।পরে দুপুর আড়াইটার দিকে  বন্দিদের বিনোদনের জন্য যাঁরা নিয়মিত গান পরিবেশন করেন, তাঁদের উৎসাহ দিতে এরকম ১৬ জন বন্দির হাতে উপহার হিসেবে পায়জামা ও পাঞ্জাবি তুলে দেন তিনি।

‎এ সময় তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার ও কারাগারের অন্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। বন্দিদের মানবিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়েও খোঁজ নেন জেলা প্রশাসক। এ সময় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এবং জেলার মো. জাকির হোসেন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি