লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

আবদুর রাজ্জাক , কক্সবাজার ব্যুরো প্রধান।

কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় তৈরি ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেঃ কমান্ডার আরাফাত হোসেন সংসাদ সম্মেলনের মাধ্যমে জানান, সমুদ্রে থাকা বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির কাজে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে চকরিয়ার বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় কয়েকজন অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এই খবর জানতে পেরে মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যরাত ১ টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৪ টি দেশীয় একনলা বন্দুক, ৫টি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আলমগীর আহমেদ (৩৮), মো. তানভীর (২১) ও রুকমুদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটকরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কোস্ট গার্ড।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক , কক্সবাজার ব্যুরো প্রধান।

কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় তৈরি ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেঃ কমান্ডার আরাফাত হোসেন সংসাদ সম্মেলনের মাধ্যমে জানান, সমুদ্রে থাকা বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির কাজে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে চকরিয়ার বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় কয়েকজন অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এই খবর জানতে পেরে মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যরাত ১ টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৪ টি দেশীয় একনলা বন্দুক, ৫টি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আলমগীর আহমেদ (৩৮), মো. তানভীর (২১) ও রুকমুদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটকরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কোস্ট গার্ড।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি