লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য আটক

মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হাওলাদার 

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে স্পেশাল র‍্যাব (এসআরবি)। সোমবার (৫ অক্টোবর) দুপুরে টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসআরবি-৮-এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি কামরুল হাসান জানান, প্রায় এক মাস আগে সাভারের হেমায়েতপুর এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক গ্রাহকের কাছ থেকে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে নোয়াখালীতেও একই ধরনের ডাকাতির চেষ্টা করে। তবে সেখানে তারা ব্যর্থ হয়।

পরে সোমবার সকালে নৌপথে মাদারীপুরে আসে চক্রটির কয়েকজন সদস্য। এরপর রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে তারা ডাকাতির পরিকল্পনা করছিল বলে তথ্য পায় এসআরবি।

গোপন সংবাদের ভিত্তিতে টেকেরহাট বন্দরে অভিযান চালায় এসআরবি সদস্যরা। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য আটক

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হাওলাদার 

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে স্পেশাল র‍্যাব (এসআরবি)। সোমবার (৫ অক্টোবর) দুপুরে টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসআরবি-৮-এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি কামরুল হাসান জানান, প্রায় এক মাস আগে সাভারের হেমায়েতপুর এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক গ্রাহকের কাছ থেকে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে নোয়াখালীতেও একই ধরনের ডাকাতির চেষ্টা করে। তবে সেখানে তারা ব্যর্থ হয়।

পরে সোমবার সকালে নৌপথে মাদারীপুরে আসে চক্রটির কয়েকজন সদস্য। এরপর রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে তারা ডাকাতির পরিকল্পনা করছিল বলে তথ্য পায় এসআরবি।

গোপন সংবাদের ভিত্তিতে টেকেরহাট বন্দরে অভিযান চালায় এসআরবি সদস্যরা। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি