মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হাওলাদার
মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবুল শিকদার (৫৭) নামে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে একই গ্রামের হাবুল শিকদার চকলেট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে হাবুল শিকদার আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।
এদিকে, ঘটনাটি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ ওঠে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার বিকেলে অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে একপর্যায়ে উত্তেজিত জনতা হাবুল শিকদারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নেভান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি হাবুল শিকদারের বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন