মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হওলাদার
মাদারীপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য অংশ নেওয়া পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন, প্যারেড পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী।
ক্যাম্প প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা তাদের সুনিপুণ দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রমকে উপস্থাপন করেন। এ সময় তাদের প্রশিক্ষণ ও দক্ষতার বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে পরীক্ষা বোর্ডের সদস্য মোঃ রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল), ফরিদপুর এবং ফারিহা রফিক ভাবনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাদারীপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন