আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পাচারের সময় এক লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার জীম্বংখালী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) এবং একই এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. মামুন (২১)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের বহন করা পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন