লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনা ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনা জিরো পয়েন্ট থেকে মো. শরীফুল নামের এক অ্যাম্বুলেন্সচালক ছাগলগুলো অ্যাম্বুলেন্সে তোলেন।

তাৎক্ষণিকভাবে একজন ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। এরপর ছাগলগুলো মোংলায় নিয়ে আসা হয়। ছাগলগুলোর মালিক ব্যবসায়ী মো. রশিদ।

টাকার বিনিময়ে শরীফুল প্রায়ই অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে শরীফুল বলেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনা এটাই প্রথম। এ জন্য তিনি কোনো টাকা নেননি বলেও দাবি করেন। ছাগল ব্যবসায়ী কসাই রশিদ বলেন, তিনি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসেন।

সেখানে কোনো গাড়ি না পেয়ে সিগন্যাল দিয়ে অ্যাম্বুলেন্সটি থামিয়ে ছয়টি ছাগল মোংলায় নিয়ে আসেন। এ বাবদ অ্যাম্বুলেন্সচালককে কোনো টাকা দেননি বলেও জানান তিনি।

জানা গেছে, মোংলা থেকে খুলনায় রোগী নামিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে ছাগল আনেন শরীফুল।'

অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও চলছে। এদিকে এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) অ্যাম্বুলেন্সচালক শরীফুলের কাছ থেকে চাবি নিয়ে গেছে পৌর কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীকে ফোন করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনা ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনা জিরো পয়েন্ট থেকে মো. শরীফুল নামের এক অ্যাম্বুলেন্সচালক ছাগলগুলো অ্যাম্বুলেন্সে তোলেন।

তাৎক্ষণিকভাবে একজন ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। এরপর ছাগলগুলো মোংলায় নিয়ে আসা হয়। ছাগলগুলোর মালিক ব্যবসায়ী মো. রশিদ।

টাকার বিনিময়ে শরীফুল প্রায়ই অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে শরীফুল বলেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনা এটাই প্রথম। এ জন্য তিনি কোনো টাকা নেননি বলেও দাবি করেন। ছাগল ব্যবসায়ী কসাই রশিদ বলেন, তিনি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসেন।

সেখানে কোনো গাড়ি না পেয়ে সিগন্যাল দিয়ে অ্যাম্বুলেন্সটি থামিয়ে ছয়টি ছাগল মোংলায় নিয়ে আসেন। এ বাবদ অ্যাম্বুলেন্সচালককে কোনো টাকা দেননি বলেও জানান তিনি।

জানা গেছে, মোংলা থেকে খুলনায় রোগী নামিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে ছাগল আনেন শরীফুল।'

অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও চলছে। এদিকে এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) অ্যাম্বুলেন্সচালক শরীফুলের কাছ থেকে চাবি নিয়ে গেছে পৌর কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীকে ফোন করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি