বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে ডাববোঝাই নসিমনের সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বলাইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং শিক্ষক মোহাম্মদ জামালের ছেলে মুহিব (১৬)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসার সময় ডাববোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিবের মৃত্যু হয়। অপর আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় বর্তমান মৃত্যুর সংখ্যা তিনজন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন