কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের সীমারপাড় এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে রিয়া সাহা নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত গৃহবধু রিয়া সাহা(২৪) উপজেলার সীমারপাড় এলাকার রিপন সাহার মেয়ে ও একই এলাকার সুবেন ধরের স্ত্রী। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও নিহততের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ওই গৃহবধুর ঘরে থাকা কীটনাশক ঔষধ খেয়ে আত্নহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন খোঁজ পেয়ে গৃহবধুকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি পুলিশকে জানালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে আত্ন হত্যার কারন জানা যায়নি। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রজু করেছে পুলিশ।
এদিকে নিহতের স্বজনরা জানায়, কয়েক বছর আগে প্রেমের সর্ম্পকে রিয়া ও সুবেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন ভালোই চলছে। তবে কেন আত্নহত্যা করেছে সেটা বুঝতে পারছেনা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন