লগইন
প্রাইম টিভি

মেয়াদোত্তীর্ণ ওষুধ, কালিয়াকৈরে দুই ফার্মেসিকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ  ও 

বিক্রি করার দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা  জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় রোজা মেডিসিন কর্ণার  ও সাগরিকা ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা  

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রোজা মেডিসিন কনার ও সাগরিকা ফামেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।  দীর্ঘদিন ধরে এই সব ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই দুটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। 

এই সময় দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা  ও সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা করে  ওই দুই দোকানিকে মোট ২০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শামসুন নাহার শিলা বলেন,  ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ  সরবরাহ ক্রয় বিক্রয় বন্ধে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেয়াদোত্তীর্ণ ওষুধ, কালিয়াকৈরে দুই ফার্মেসিকে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ  ও 

বিক্রি করার দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা  জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় রোজা মেডিসিন কর্ণার  ও সাগরিকা ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা  

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রোজা মেডিসিন কনার ও সাগরিকা ফামেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।  দীর্ঘদিন ধরে এই সব ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই দুটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। 

এই সময় দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা  ও সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা করে  ওই দুই দোকানিকে মোট ২০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শামসুন নাহার শিলা বলেন,  ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ  সরবরাহ ক্রয় বিক্রয় বন্ধে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি