সাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের আলাদিপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলাম এ অভিযান পরিচালনা করে পৃথক ৫ টি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করে দেন।
এদিকে প্রশাসনের এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন