লগইন
প্রাইম টিভি

চাঁদপুরের ওয়াপদা গেইট এলাকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা গেইট এলাকার খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. নাছির প্রধানীয়া ও নাছিমা বেগমের ছেলে মো. ইমরান প্রধানীয়া (২৮), সৈয়দ আহম্মেদ ও বেবি বেগমের ছেলে মো. রাকিব হোসেন (২৮), সোবহান বেপারী ও রেহেনা বেগমের ছেলে জহিরুল ইসলাম স্বাধীন (২৯) এবং মৃত হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন মজুমদার ও রাবেয়া বেগমের ছেলে মো. জিহাদ হোসেন (২৬)। তারা সবাই চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গত ৩০ সেপ্টেম্বর রাতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল রানা জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী তিনি নিজেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। শহরের বিভিন্ন এলাকায় মাদক কারবার ও মাদক সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে শহরের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চাঁদপুরের ওয়াপদা গেইট এলাকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা গেইট এলাকার খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. নাছির প্রধানীয়া ও নাছিমা বেগমের ছেলে মো. ইমরান প্রধানীয়া (২৮), সৈয়দ আহম্মেদ ও বেবি বেগমের ছেলে মো. রাকিব হোসেন (২৮), সোবহান বেপারী ও রেহেনা বেগমের ছেলে জহিরুল ইসলাম স্বাধীন (২৯) এবং মৃত হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন মজুমদার ও রাবেয়া বেগমের ছেলে মো. জিহাদ হোসেন (২৬)। তারা সবাই চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গত ৩০ সেপ্টেম্বর রাতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল রানা জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী তিনি নিজেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। শহরের বিভিন্ন এলাকায় মাদক কারবার ও মাদক সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে শহরের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি