সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁর সাপাহারে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোহাম্মদ আলী (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রী একা থাকাকালে মোহাম্মদ আলী সেখানে প্রবেশ করেন। এর এক পর্যায়ে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন