লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

টেকনাফের শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান ৩০ হাজার পিস ইয়াবা জব্দ ।

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।

 কক্সবাজারের টেকনাফের  শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডে অভিযান চালিয়ে মালেকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। 

বৃহস্পতিবার ০১ অক্টোবর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে আজ ১ অক্টোবর সকাল ৮ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ হতে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

টেকনাফের শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান ৩০ হাজার পিস ইয়াবা জব্দ ।

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।

 কক্সবাজারের টেকনাফের  শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডে অভিযান চালিয়ে মালেকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। 

বৃহস্পতিবার ০১ অক্টোবর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে আজ ১ অক্টোবর সকাল ৮ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ হতে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি