সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরে নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেমদের উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন তারা।
ইসলাম ধর্ম গ্রহণকারীরা সদস্যরা হলেন, মো. আবু মুছা, ও তার স্ত্রী মোসা. ফাতেমা বিবি, এবং তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। তারা উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর পরিবারের সদস্যদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয়। পরে তারা ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। একপর্যায়ে নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন পরিবারের পাঁচ সদস্য। গতকাল বুধবার বিকালে নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা কালেমা শাহাদাত পাঠ করেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর তারা নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন