মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হাওলাদার
মাদারীপুরে মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সদর মডেল থানাধীন কুনিয়া মাহমুদশী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শামীম আকন (৩৫), আসাদুল সিকদার (২১), সাঞ্জিদ ফরাজি (২২) ও কাজী বাবুল (৪৩) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন—কুনিয়া মাহমুদশী এলাকার মৃত আব্দুল খালেক আকনের ছেলে শামীম আকন, জাহাঙ্গীর সিকদারের ছেলে আসাদুল সিকদার, কুনিয়া বনগ্রাম এলাকার সরোয়ার ফরাজির ছেলে সাঞ্জিদ ফরাজি এবং ঘটকচর বাজার এলাকার মৃত আবুল হাশেমের ছেলে কাজী বাবুল।
এ ছাড়া একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পেয়ারপুর এলাকার মৃত খবির উদ্দিন মিয়ার ছেলে মো. বিপ্লব মিয়া (৪৮) ও জব্বার মাতুব্বরের ছেলে মিন্টু মাতুব্বর (৩০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুই অভিযানে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন