লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কোনাবাড়ীতে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় ভাড়া বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জরুন এলাকার মৃত বাবুল মিয়ার টিনশেড ভাড়া বাসার বারান্দার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎

‎

‎নিহত হাসিনা আক্তার পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি প্রায় চার বছর ধরে খালা-খালুর সঙ্গে কোনাবাড়ীর জরুন এলাকায় বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

‎

‎স্বজনদের বরাতে জানা গেছে, গত দুই দিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসিনা কারখানায় কাজে যাননি। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়।

‎

‎

‎পরে স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে সিলিংয়ের আড়ার সঙ্গে হাসিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎

‎কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

‎

‎এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কোনাবাড়ীতে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় ভাড়া বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জরুন এলাকার মৃত বাবুল মিয়ার টিনশেড ভাড়া বাসার বারান্দার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎

‎

‎নিহত হাসিনা আক্তার পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি প্রায় চার বছর ধরে খালা-খালুর সঙ্গে কোনাবাড়ীর জরুন এলাকায় বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

‎

‎স্বজনদের বরাতে জানা গেছে, গত দুই দিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসিনা কারখানায় কাজে যাননি। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়।

‎

‎

‎পরে স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে সিলিংয়ের আড়ার সঙ্গে হাসিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎

‎কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

‎

‎এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি