রিপোর্ট: স্বপন সরকার : কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকা থেকে সোমবার দুপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আতিকুল ইসলাম আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০৮০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আতিকুল ইসলাম আলম, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী এলাকার মৃত-রজব আলীর ছেলে। তিনি মৌচাক চেলির চালা এলাকায় ভাড়া থেকে মাদকের ব্যবসা করে আসছিল।
পুলিশ সূত্র জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামীম হোসেন ও এস আই মনিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এসময় মাদকসহ আতিকুল কে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল।
মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামীম আকতার বলেন, মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন