লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পত্নীতলায় ২৫ বোতল মাদকদ্রব্য আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘আরসি কাফ’ (RC Kuff)সহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ২৮ আগস্ট (সোমবার) বিকেলে উপজেলার আমবাটি বাজারসংলগ্ন ধামইরহাট–নজিপুর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধমইরহাট উপজেলার খড়মপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন (৩১) এবং তাঁর স্ত্রী মোছা. লতা (৩৩)।

পত্নীতলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ২৫ বোতল আরসি কাফ উদ্ধার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ও লতা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেননি। এমনকি তাঁরা পরস্পরকে চেনেন না বলেও দাবি করেন। পরে জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তাঁরা স্বামী-স্ত্রী। পুলিশ বলছে, তাঁরা বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পত্নীতলায় ২৫ বোতল মাদকদ্রব্য আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘আরসি কাফ’ (RC Kuff)সহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ২৮ আগস্ট (সোমবার) বিকেলে উপজেলার আমবাটি বাজারসংলগ্ন ধামইরহাট–নজিপুর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধমইরহাট উপজেলার খড়মপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন (৩১) এবং তাঁর স্ত্রী মোছা. লতা (৩৩)।

পত্নীতলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ২৫ বোতল আরসি কাফ উদ্ধার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ও লতা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেননি। এমনকি তাঁরা পরস্পরকে চেনেন না বলেও দাবি করেন। পরে জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তাঁরা স্বামী-স্ত্রী। পুলিশ বলছে, তাঁরা বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি