লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসা দারুল আরকামে পুরস্কার বিতরণী, ছবক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ​

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসা দারুল আরকামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, ছবক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সন্ঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাসুক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন টিপু, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সালাহ উদ্দিন জসিম এবং একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ।

​আলোচনা সভা শেষে সদ্য পবিত্র কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করা শিক্ষার্থী হাফেজ জাহিদুল ইসলাম নিহানকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন অতিথিরা।

​সবশেষে দ্বীন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে এক বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসা দারুল আরকামে পুরস্কার বিতরণী, ছবক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ​

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসা দারুল আরকামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, ছবক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সন্ঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাসুক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন টিপু, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সালাহ উদ্দিন জসিম এবং একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ।

​আলোচনা সভা শেষে সদ্য পবিত্র কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করা শিক্ষার্থী হাফেজ জাহিদুল ইসলাম নিহানকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন অতিথিরা।

​সবশেষে দ্বীন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে এক বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি