গোপাল মালাকার,সাভার প্রতিনিধি।
সরকারের নির্দেশে সাভারে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার(২৬ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে সাভার রেডিও কলোনী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় শিক্ষর্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সেখানে ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাঙ্গনে মশানিরোধক স্প্রে করা হয়।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে এবং ডেঙ্গু রোধে সবাইকে সজাগ থাকতে হবে।
উদ্বেধনী অনুষ্ঠানে সাভার রেডিও কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এইচ এম শাহ আলম মিঞাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে স্কুল মাঠে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন