মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মোঃ রুবেল হক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীন চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উনিশবিঘা গ্রামের সাদিকুলের আমবাগানে অভিযান চালায়। এ সময় রুবেল হককে আটক করা হয়। তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক রুবেল হক শিবগঞ্জ উপজেলার উনিশবিঘা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন