লগইন
প্রাইম টিভি

২০ কেজি গাঁজাসহ রামপালে গ্রেপ্তার দুই

২০ কেজি গাঁজাসহ রামপালে গ্রেপ্তার দুই

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।"""

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করে এসআরবি-৬।"""

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।"""'

এ ঘটনায় রিয়াজ হাওলাদার (২৫) ও গাড়িচালক রহমত কাজীকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে। অপর আসামি রহমত কাজী একই উপজেলার উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে।"""

অভিযানে তাঁদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।"""

পরে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় মামলা করা হয়। জব্দ করা মাদক ও গাড়িসহ তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

২০ কেজি গাঁজাসহ রামপালে গ্রেপ্তার দুই

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।"""

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করে এসআরবি-৬।"""

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।"""'

এ ঘটনায় রিয়াজ হাওলাদার (২৫) ও গাড়িচালক রহমত কাজীকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে। অপর আসামি রহমত কাজী একই উপজেলার উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে।"""

অভিযানে তাঁদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।"""

পরে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় মামলা করা হয়। জব্দ করা মাদক ও গাড়িসহ তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি