আনিসুল ইসলাম,গাজীপুর :
নিজের সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ রানা মিয়া (২৯)।
গাজীপুরের হায়দারাবাদ উত্তর-পশ্চিম পাড়ার নিজ বাসভবনে আয়োজিত এক লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ সেখানে বসবাস করছেন এবং সুনামের সঙ্গে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তবে উক্ত মামলায় আনীত অভিযোগের সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা মিয়া বলেন, “একটি চক্র আমার সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এই মিথ্যা মামলাটি করিয়েছে। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে করে আমি ও আমার পরিবার চরম মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছি।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রকৃত সত্য যাচাই না করে কোনো ব্যক্তি বা মাধ্যম যেন বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে।
রানা মিয়া এই মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ পুনঃতদন্তের জোর দাবি জানান। একই সাথে, ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচারকারীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন