লগইন
প্রাইম টিভি

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আট মাদকসেবীর কারাদণ্ড

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে আট মাদক সেবীকে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  কারাদন্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায়  প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত থাকায়  এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের  অভিযান পরিচালনা করে  পৃথক স্থান থেকে  থেকে নারীসহ ৮ মাদকসেবীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গণশ্যাম এলাকার মৃত অহিদুল ইসলাম এর মেয়ে ফারজানা আক্তার (২১), টাঙ্গাইল জেলার মধুপুর থানার নয়াপাড়া এলাকার ইদ্রিস তালুকদারের ছেলে মোঃ মারুফ (৩৪), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার রফিক আলীর ছেলে সজীব মিয়া (২৭), টাঙ্গাইল সদর থানার মাহমুদ নগর এলাকার মোঃ ছোরমান আলীর ছেলে তোফাজ্জল (৪৫), গাজীপুর সদর থানার নাওজোর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৬) এদের প্রত্যেককে ১৫ দিন করে এবং বরিশালের পালপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে আজাদ হোসেন (২৯), পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরগুনাথপুর এলাকার ওবায়দুল্লাহ শিকদারের ছেলে আব্দুল্লাহ (২৯), গাজীপুর জেলার কোনাবাড়ী আমবাগ এলাকার মোঃ মতিয়ার হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (২৭) এদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কালিয়াকৈর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান, মাদকমুক্ত কালিয়াকৈর গড়তে এ ধরনের ভ্রাম্যমান  অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আট মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে আট মাদক সেবীকে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  কারাদন্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায়  প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত থাকায়  এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের  অভিযান পরিচালনা করে  পৃথক স্থান থেকে  থেকে নারীসহ ৮ মাদকসেবীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গণশ্যাম এলাকার মৃত অহিদুল ইসলাম এর মেয়ে ফারজানা আক্তার (২১), টাঙ্গাইল জেলার মধুপুর থানার নয়াপাড়া এলাকার ইদ্রিস তালুকদারের ছেলে মোঃ মারুফ (৩৪), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার রফিক আলীর ছেলে সজীব মিয়া (২৭), টাঙ্গাইল সদর থানার মাহমুদ নগর এলাকার মোঃ ছোরমান আলীর ছেলে তোফাজ্জল (৪৫), গাজীপুর সদর থানার নাওজোর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৬) এদের প্রত্যেককে ১৫ দিন করে এবং বরিশালের পালপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে আজাদ হোসেন (২৯), পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরগুনাথপুর এলাকার ওবায়দুল্লাহ শিকদারের ছেলে আব্দুল্লাহ (২৯), গাজীপুর জেলার কোনাবাড়ী আমবাগ এলাকার মোঃ মতিয়ার হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (২৭) এদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কালিয়াকৈর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান, মাদকমুক্ত কালিয়াকৈর গড়তে এ ধরনের ভ্রাম্যমান  অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি