নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় চোলাই মদ উৎপাদনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ২ হাজার ১০৫ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের পর পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের কসবা মান্দা (ঠাকুর মান্দা) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে আমতি রানী (স্বামী-কার্তিক হালদার) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বসতবাড়ি থেকে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২ হাজার ১০৫ লিটার ওয়াশ উদ্ধার করে জব্দ করা হয়।
জব্দ করা আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য এবং বিচারকার্যে উপস্থাপনের জন্য পৃথক বোতলে সংরক্ষণ করা হয়েছে। বাকি ওয়াশ পচনশীল, দুর্গন্ধযুক্ত ও ক্ষতিকর হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধ্বংস করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিসহ পলাতক দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে চোলাই মদসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন