লগইন
প্রাইম টিভি

কেরানীগঞ্জের কদমতলীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী

কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা পুলিশ। অভিযানে ফুটপাতের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখল করে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে কদমতলী বাসস্ট্যান্ড, বাবুবাজার ব্রিজসংলগ্ন সড়কসহ আশপাশের প্রধান সড়কগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়া শামীমা পারভীন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কদমতলীর বিভিন্ন ফুটপাত দখল করে টং দোকান, ভাসমান হকার মার্কেট, নির্মাণসামগ্রীসহ নানা ধরনের পণ্যের পসরা বসানো হচ্ছিল। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট ও জনদুর্ভোগ।

অভিযানের সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দখল করে রাখা বিভিন্ন মালামাল জব্দ করে সংশ্লিষ্টদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ), কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

এদিকে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তাদের দাবি, শুধু অভিযান নয়—ফুটপাত পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারিও প্রয়োজন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জের কদমতলীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী

কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা পুলিশ। অভিযানে ফুটপাতের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখল করে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে কদমতলী বাসস্ট্যান্ড, বাবুবাজার ব্রিজসংলগ্ন সড়কসহ আশপাশের প্রধান সড়কগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়া শামীমা পারভীন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কদমতলীর বিভিন্ন ফুটপাত দখল করে টং দোকান, ভাসমান হকার মার্কেট, নির্মাণসামগ্রীসহ নানা ধরনের পণ্যের পসরা বসানো হচ্ছিল। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট ও জনদুর্ভোগ।

অভিযানের সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দখল করে রাখা বিভিন্ন মালামাল জব্দ করে সংশ্লিষ্টদের ভবিষ্যতে ফুটপাত দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য। ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ), কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

এদিকে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তাদের দাবি, শুধু অভিযান নয়—ফুটপাত পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারিও প্রয়োজন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি