লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু বিপর্যয় রোধে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে

বিপ্লব মল্লিক বাগেরহাটঃ

জলবায়ু বিপর্যয় রোধে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। উপকূলে ম্যানগ্রোভ বনায়নে গুরুত্ব দিতে হবে। গাছ চারপাশের পরিবেশের জন্য প্রাকৃতিক এয়ারকন্ডিশন হিসেবে কাজ করে। বায়ুমন্ডলে ভারসাম্য রক্ষায় গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

১৪ সেপ্টেম্বর সোমবার সকালে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণকালে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও আশা-হফনুং এর আয়োজনে এ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কর্মসুচি বাস্তবায়নে ছিলো চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় প্লানেটিয়ার্স ক্লাব। "বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি" শ্লোগানে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে এই গাছের চারা বিতরণ কর্মসুচি পালন করা হয়।

সোমবার সকাল ১১টায় চারা বিতরণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। কর্মসুচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন "ধরা"র কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মন্ডল, ব্রজেন রায় শেখ শাকিব হুসাইন, পরিবেশযোদ্ধা মেহেদী হাসান, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় প্লানেটিয়ার্স ক্লাবের ক্যাপ্টেন ঐশী করিম প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় " ধরা"র কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন এক সময়ে সুন্দরবনের আয়তন ছিলো ১৯ হাজার ৫০৯ বর্গ কিলোমিটার। মানুষের বন বিনাশী কর্মকান্ডে সেই সুন্দরবনের আয়তন অর্ধেকে  নেমে এসেছে। কাজেই বন বিনাশী সকল কর্মকান্ড রুখে দাড়াতে হবে। উপকূলের প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে এবং জলবায়ু বিপর্যয় রোধে ম্যানগ্রোভ বনায়ন রক্ষা ও প্রসারকে আমরা গুরুত্ব দিচ্ছি। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল বলেন সরকারের "একটি শিশু, একটি গাছ" কর্মসুচি বাস্তবায়নের আদলে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণের এই কর্মসুচিকে অভিনন্দন জানাই। বায়ুমন্ডলে অক্সিজেন সাপ্লাই এবং মানুষ কর্তৃক নিঃসৃত কার্বনডাই-অক্সাইডের শোষণের মাধ্যমে গাছপালা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উল্লেখ্য তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত গাছের চারা যেসব শিক্ষার্থী পরিচর্যার মাধ্যমে বড়ো করবে বছর শেষে "ধরা" এবং "ওয়াটারকিপার্স বাংলাদেশ" এর পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু বিপর্যয় রোধে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি