মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে গভীর নলকূপে পানির বদলে পাওয়া গেছে প্রাকৃতিক গ্যাস। সেই গ্যাস থেকে আগুনও জ্বলছে অনবরত। এমন দৃশ্য দেখার জন্য উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ার-চর গ্রামে উৎসুক মানুষের ভিড় জমেছে।
স্থানীয় লোকজন জানান, নয়ার-চর গ্রামের কামাল নামের এক ব্যাবসায়ী খাবার-পানি সংগ্রহের জন্য গত একমাস আগে বাড়ির আঙ্গিনায় মিস্ত্রি ও শ্রমিক দিয়ে গভীর নলকূপ স্থাপন করেন। এর কিছুদিন পরই দেখেন ভূগর্ভ থেকে পানি নয়, বোরিং করা পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসছে। বাড়ির লোকদের কাছে বিষয়টি খটকা মনে হলে তাঁরা স্থানীয় লোকজনকে ডেকে এনে বিষয়টি দেখান। এরপর গন্ধ শুঁকে তাঁরা গ্যাস উদ্গিরণের বিষয়টি নিশ্চিত হন। আরও নিশ্চিত হতে তাঁরা পাইপের মাথায় দেশলাই দিয়ে আগুন ধরান।
জমির মালিক মোঃ কামাল বলেন, ব্রি–নিরাপদ পানি সংগ্রহের জন্য নলকূপ বসানো হচ্ছিল। তবে নলকূপ বসানোর কয়েকদিন পরই দেখাগেলো পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসতে থাকে, বিষয়টি নিশ্চিত হওয়ার পরই উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এদিকে গ্যাস উদ্গিরণের খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ছুটে আসতে থাকেন। দিন গড়াতে সেখানে কয়েক শ মানুষ জড়ো হন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন