বিপ্লব মল্লিক বাগেরহাটঃ
অনলাইন জুয়ার বিরুদ্ধে বাগেরহাট জেলা গোয়েন্দ শাখা পুলিশকর্তৃক সফল অভিযান: স্মার্টফোনে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত মোট ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং বিভিন্ন ব্যাংকের কার্ডসহ একজন গ্রেপ্তার।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার পরিচালিত এক বিশেষ অভিযানে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বাগেরহাট সদর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে স্মার্টফোন অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত মোট ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট (যার মধ্যে Infinix, Vivo, Symphony, Oppo, Redmi, Itel ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে) এবং ব্যাংক কার্ড: ৪টি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট/ডেবিট কার্ডসহ একজন আসামী এফ এম শহিদুল ইসলাম টিটু (৩৮), পিতা- ফকির সদর আলী, সাং- বারাকপুর, থানা- বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট-কে হাতেনাতে গ্রেপ্তার করে। মোবাইলগুলোতে প্রাপ্ত তথ্য-প্রমাণ: একাধিক মোবাইলে 1xBet ও MelBet সহ বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপসে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন বিকাশ, নগদ, রকেট এবং সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ইত্যাদি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের বার্তা ও প্রমান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৭/২০/২৪/২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন