লগইন
প্রাইম টিভি

আলমবাগে মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্ট: শ্রাবণ আহমেদ

রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের আলমবাগ এলাকায় এলাকাবাসীর উদ্যোগে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগ, ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন ও অপারেশন), ওয়ারী বিভাগ, ডিএমপি ঢাকা মোঃ আখিউল ইসলাম (বিপিএম ও পিপিএম); শ্যামপুর ও কদমতলী থানার এসি মোঃ এহসান; কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান এবং শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী মোহাম্মদ মোজাম্মেল শিকদার

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী মোহাম্মদ তোফায়েল

সভায় বক্তারা এলাকার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আলমবাগে মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রিপোর্ট: শ্রাবণ আহমেদ

রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের আলমবাগ এলাকায় এলাকাবাসীর উদ্যোগে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগ, ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন ও অপারেশন), ওয়ারী বিভাগ, ডিএমপি ঢাকা মোঃ আখিউল ইসলাম (বিপিএম ও পিপিএম); শ্যামপুর ও কদমতলী থানার এসি মোঃ এহসান; কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান এবং শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী মোহাম্মদ মোজাম্মেল শিকদার

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী মোহাম্মদ তোফায়েল

সভায় বক্তারা এলাকার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি