প্রতিবেদক: আমরান ঢালী: কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের বটতলী গ্রামের জালালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর এসআই ইয়াকুব আলী ও এসআই শংকর চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার নগদ ২ হাজার ১০০ টাকা ও ৩ সেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার মো. জয়নাল (৬০) ও মো. আজমত উল্লাহ (৪৬), দক্ষিণ কেরানীগঞ্জের মো. ইছাহাক (৪৫), মো. কাবিল হাসান (৩৪), মো. বিল্লাল মিয়া (৫০), মো. শামীম মোল্লা (৪২) এবং কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা এলাকার মো. আবুল হোসেন (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন