লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই নতুন করে ইটভাটা নির্মাণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় মেসার্স সালেহা ব্রিকস নামের একটি পুরাতন ইটভাটা যথাযথ কাগজপত্র ছাড়াই ভেঙে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করার বিষয়টি ধরা পড়ে।

পরে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

অভিযানে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই নতুন করে ইটভাটা নির্মাণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় মেসার্স সালেহা ব্রিকস নামের একটি পুরাতন ইটভাটা যথাযথ কাগজপত্র ছাড়াই ভেঙে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করার বিষয়টি ধরা পড়ে।

পরে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

অভিযানে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি