চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় সোহাগ মিঞা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিঞা নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহাগ (২৬) হবিগঞ্জের সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। তবে আহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সোহাগ মিঞা ও সুমন মিঞা মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালকের মাথা শরীর থেকে বিচ্ছিন হয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় চালক। এছাড়া আহত সুমন মিঞাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিকে ওভারটেক করার সময় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঘাতক কাভার্ডভ্যান পালিয়ে যায়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন