লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় সাংবাদিক জাহেদুল ইসলামে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট।

চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিক মো. জাহেদুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে মারধর করে ডাকাতরা। পরে আলমারি ও বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লক্ষাধিক টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ডাকাতরা নিঃশব্দে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে আলমারির চাবি ও মূল্যবান সামগ্রীর তথ্য জানতে চাপ দেয়। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

সাংবাদিক মো. জাহেদুল ইসলাম দৈনিক সময়ের আলো ও সময়ের কণ্ঠস্বরের সাতকানিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় সাংবাদিক জাহেদুল ইসলামে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট।

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিক মো. জাহেদুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে মারধর করে ডাকাতরা। পরে আলমারি ও বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লক্ষাধিক টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ডাকাতরা নিঃশব্দে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে আলমারির চাবি ও মূল্যবান সামগ্রীর তথ্য জানতে চাপ দেয়। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

সাংবাদিক মো. জাহেদুল ইসলাম দৈনিক সময়ের আলো ও সময়ের কণ্ঠস্বরের সাতকানিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি