আরিফ হোসেন : মান্দা নওগাঁ প্রতিনিধি
কিশোর অপরাধ ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার যৌথ আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁর মান্দা উপজেলার তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মান্দা থানার উদ্যোগে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "মাদক ও কিশোর অপরাধ তরুণ সমাজকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এ ধ্বংসাত্মক পথ থেকে সন্তানদের ফিরিয়ে রাখতে আইনি পদক্ষেপের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা সবচেয়ে বড় হাতিয়ার।"
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মাদকের বিস্তার রোধ ও কিশোরদের সঠিক পথে রাখার কৌশল নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার তাগিদ দেন।
সভাপতি খোরশেদ আলম বলেন, "সন্তানদের দৈনন্দিন চলাফেরা ও সামাজিক যোগাযোগের দিকে অভিভাবকদের নজর রাখতে হবে। প্রতিরোধ ঘর থেকেই শুরু হতে হবে।"
বিশিষ্টজনদের উপস্থিতি ও একাত্মতা
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সামাজিক প্রতিনিধিরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার বিষয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন
মোজাম্মেল হক মুকুল, সভাপতি, উপজেলা শ্রমিক দল, শাহাজাহান আলী, সভাপতি, তুড়ুকবাড়ীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ
নুর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী
ওবায়দুল হক, সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, খোদাবক্স, বিএনপি নেতা
মোহসীন, স্থানীয় সামাজিক প্রতিনিধি
সভা শেষে উপস্থিত সুধীজন, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ একটি নিরাপদ, মাদকমুক্ত এবং অপরাধহীন সামাজিক পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন