লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পোরশা উপজেলায় সারের দোকানে অভিযান, জরিমানা ৩৪ হাজার টাকা

নাজমুল হক, নওগাঁ 

নওগাঁর পোরশায় সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রি, বিক্রির সঠিক রসিদ না থাকা ও সরকারি নির্দেশনা না মানার অভিযোগে ব্যবসায়ীদের মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও অনুমোদিত ডিলারের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস।

অভিযানকালে সার ব্যবসায়ীদের গুদামে মজুতের পরিমাণ, বিক্রয় রেজিস্টার ও দোকানে টাঙানো মূল্যতালিকা যাচাই করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, সঠিক বিক্রয় রসিদ দেখাতে না পারা এবং সরকারি বিধিনিষেধ অমান্যের মতো অনিয়ম পাওয়া যায়। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো এবং সার মজুত ও বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালা মেনে চলার নির্দেশ দেন। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বাজার তদারকি নিয়মিত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পোরশা উপজেলায় সারের দোকানে অভিযান, জরিমানা ৩৪ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ 

নওগাঁর পোরশায় সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রি, বিক্রির সঠিক রসিদ না থাকা ও সরকারি নির্দেশনা না মানার অভিযোগে ব্যবসায়ীদের মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও অনুমোদিত ডিলারের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস।

অভিযানকালে সার ব্যবসায়ীদের গুদামে মজুতের পরিমাণ, বিক্রয় রেজিস্টার ও দোকানে টাঙানো মূল্যতালিকা যাচাই করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, সঠিক বিক্রয় রসিদ দেখাতে না পারা এবং সরকারি বিধিনিষেধ অমান্যের মতো অনিয়ম পাওয়া যায়। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো এবং সার মজুত ও বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালা মেনে চলার নির্দেশ দেন। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বাজার তদারকি নিয়মিত করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি