লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে ৯ সেপ্টেম্বর রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স, সংবাদ সম্মেলনে ব্যাপক প্রস্তুতির কথা জানাল গাউছিয়া কমিটি

মোহাম্মদ দেলোয়ার হোসেন, চন্দনাইশ প্রতিনিধিঃ 

মহানবী (দ:)'র শুভ আগমন উপলক্ষ্যে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে কাল ৯ সেপ্টেম্বর রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হবে। গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় এই কনফারেন্সে প্রধান মেহমান থাকবেন পাকিস্তান সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দ:) পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ), বিশেষ মেহমান থাকবেন একই দরবারের শাহজাদা যথাক্রমে সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ), সৈয়্যদ আকিব আহমদ শাহ (মা.জি.আ)। ৭ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় গাছবাড়ীয়া সরকারি  কলেজের মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলার সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ্ আমান সমরকন্দী, হাবিবুল্লাহ্ মাস্টার, অধ্যাপক আবদুল মান্নান, মোরশেদুল আলম, এড. শাহাদাত হোসেন মানিক, শাহ্নেওয়াজ চৌধুরী শুভ, মোজাম্মেল হক তালুকদার, শফিউর রহমান, তহিদুল মোস্তফা, মহরম আলী, সরোয়ার উদ্দিন, ফেরদৌস আলম প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় রয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শাখা।

সংবাদ সম্মেলনে বলা হয়, অনুষ্ঠান সূচিতে রয়েছে, বাদে যোহর থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া, হামদ্, নাতে রসুল, মিলাদুন্নবী (দ:) শীর্ষক আলোচনা, মিলাদ, কিয়াম, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত। এই মাহফিলে চন্দনাইশ ও পার্শ্ববর্তী উপজেলার ৩০ হাজার মুসল্লি ও ১৫ হাজারের অধিক মহিলা জামায়াত করার পরিকল্পনা রয়েছে বলে জানান। অনুষ্ঠানকে সফল করতে ৩১ সদস্য বিশিষ্ট কনফারেন্স প্রস্তুতিসহ ২১টি উপ-কমিটি, মহিলা পেন্ডেলের জন্য ১৫০ জন স্বেচ্ছাসেবক, কনফারেন্সের জন্য ৩‘শ সেচ্ছাসেবক, প্রধান অতিথির জন্য ৫০ জন নিরাপত্তাকর্মী চন্দনাইশ থানা পুলিশ অবস্থান করবেন। 

অনুষ্ঠানে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। তকরির করবেন, অধ্যক্ষ মুফতি সৈয়দ ওসিয়র রহমান আল-কাদেরী, অধ্যক্ষ মুফতি কাজী মো. আবদুল ওয়াজেদ, এড. মোছাহেব উদ্দিন বকতিয়ার, ড. মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী, মাওলানা জয়নাল আবেদীন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে ৯ সেপ্টেম্বর রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স, সংবাদ সম্মেলনে ব্যাপক প্রস্তুতির কথা জানাল গাউছিয়া কমিটি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোহাম্মদ দেলোয়ার হোসেন, চন্দনাইশ প্রতিনিধিঃ 

মহানবী (দ:)'র শুভ আগমন উপলক্ষ্যে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে কাল ৯ সেপ্টেম্বর রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হবে। গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় এই কনফারেন্সে প্রধান মেহমান থাকবেন পাকিস্তান সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দ:) পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ), বিশেষ মেহমান থাকবেন একই দরবারের শাহজাদা যথাক্রমে সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ), সৈয়্যদ আকিব আহমদ শাহ (মা.জি.আ)। ৭ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় গাছবাড়ীয়া সরকারি  কলেজের মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলার সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ্ আমান সমরকন্দী, হাবিবুল্লাহ্ মাস্টার, অধ্যাপক আবদুল মান্নান, মোরশেদুল আলম, এড. শাহাদাত হোসেন মানিক, শাহ্নেওয়াজ চৌধুরী শুভ, মোজাম্মেল হক তালুকদার, শফিউর রহমান, তহিদুল মোস্তফা, মহরম আলী, সরোয়ার উদ্দিন, ফেরদৌস আলম প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় রয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শাখা।

সংবাদ সম্মেলনে বলা হয়, অনুষ্ঠান সূচিতে রয়েছে, বাদে যোহর থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া, হামদ্, নাতে রসুল, মিলাদুন্নবী (দ:) শীর্ষক আলোচনা, মিলাদ, কিয়াম, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত। এই মাহফিলে চন্দনাইশ ও পার্শ্ববর্তী উপজেলার ৩০ হাজার মুসল্লি ও ১৫ হাজারের অধিক মহিলা জামায়াত করার পরিকল্পনা রয়েছে বলে জানান। অনুষ্ঠানকে সফল করতে ৩১ সদস্য বিশিষ্ট কনফারেন্স প্রস্তুতিসহ ২১টি উপ-কমিটি, মহিলা পেন্ডেলের জন্য ১৫০ জন স্বেচ্ছাসেবক, কনফারেন্সের জন্য ৩‘শ সেচ্ছাসেবক, প্রধান অতিথির জন্য ৫০ জন নিরাপত্তাকর্মী চন্দনাইশ থানা পুলিশ অবস্থান করবেন। 

অনুষ্ঠানে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। তকরির করবেন, অধ্যক্ষ মুফতি সৈয়দ ওসিয়র রহমান আল-কাদেরী, অধ্যক্ষ মুফতি কাজী মো. আবদুল ওয়াজেদ, এড. মোছাহেব উদ্দিন বকতিয়ার, ড. মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী, মাওলানা জয়নাল আবেদীন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি