লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম খুলনা-মোংলা সফরে তারেক রহমান

​নোয়াখালীতে ‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত: শ্রেষ্ঠ সামাজিক সংগঠন ‘এস্কাডো’ পেল ১ লক্ষ টাকার অনুদান  ​

দুর্গাপূজায় অগ্নিনিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস: সংবাদ সম্মেলনে মহাপরিচালক

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি নির্ধারণ করতে হবে: স্বপন

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতির আহ্বান রাষ্ট্রপতির

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ আর নেই

আইন পেশায় প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত বার কাউন্সিলের, কার্যকর ২০৩০ সাল থেকে

নওগাঁয় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল বিকেএসপিতে এসে পৌঁছেছে।

‎

‎আজ শনিবার  (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান,ঢাকা (বিকেএসপি)তে পৌঁছে চীনের ওই বিশ্ব বিদ্যালয়টির ১৪ সদস্য বিশিষ্ট

‎দলটি।বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

‎চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, ২ জন প্রশিক্ষক ( ১জন তাইচি ও ১ জন ক্রিকেট) এবং ১ জন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউইনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন।

‎অন্যদিকে, চীনা বিশ্ববিদ্যালয় থেকে আগত দুইজন তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কোচদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

‎

‎বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রাম দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল বিকেএসপিতে এসে পৌঁছেছে।

‎

‎আজ শনিবার  (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান,ঢাকা (বিকেএসপি)তে পৌঁছে চীনের ওই বিশ্ব বিদ্যালয়টির ১৪ সদস্য বিশিষ্ট

‎দলটি।বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

‎চীনা প্রতিনিধি দলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, ২ জন প্রশিক্ষক ( ১জন তাইচি ও ১ জন ক্রিকেট) এবং ১ জন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউইনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন।

‎অন্যদিকে, চীনা বিশ্ববিদ্যালয় থেকে আগত দুইজন তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কোচদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

‎

‎বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রাম দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি