নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে পালিয়ে যায়।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার নিকেশ্বর ফুটবল খেলার মাঠের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২/৭-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে ধামইরহাট থানায় মামলা দায়েরের কার্যক্রম এবং পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন