চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি,
চন্দনাইশে পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য সেবন ও ব্যবসার দায়ে সাজাপ্রাপ্ত তিনজন, অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত দুইজন এবং নিয়মিত দস্যুতা মামলার এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তানভীর আহম্মদ ওরফে অভি (২৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। তৌহিদুল ইসলাম (৩৫) ও মনির আহম্মদ (৫২) একই আইনে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
এছাড়া অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত মোঃ ফরমান ও মোঃ রাসেল (২২)-কে জুয়া নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর ১৬ ধারায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, চন্দনাইশ থানার নিয়মিত দস্যুতা মামলার (মামলা নং-০৯/১২৩, তারিখ-১৪ আগস্ট ২০২৬) আসামি মোঃ আরাফাত (২৫)-কেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তার ছয় আসামিকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন