লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ধামইরহাটে ডিবির অভিযান: ২০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সবুজ হোসেন, নওগাঁ:

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুরাইল গ্রামের ফয়সাল আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মুরগির ঘরের পাশে ভাঙা টিনের স্তূপের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি ছোট শপিং ব্যাগ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ফয়সাল আহমেদ (৩২) এবং তার সহযোগী মনোয়ার হোসেন (২০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ধামইরহাটে ডিবির অভিযান: ২০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুরাইল গ্রামের ফয়সাল আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মুরগির ঘরের পাশে ভাঙা টিনের স্তূপের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি ছোট শপিং ব্যাগ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ফয়সাল আহমেদ (৩২) এবং তার সহযোগী মনোয়ার হোসেন (২০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি