কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে হাসপাতালে সোমবার সকালে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সামশুন নাহার শিলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ সাদিয়া তাসনিম মুনমুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহিদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার গজারিয়া কাঞ্চনপুর এলাকার দিলবর দেওয়ানের ছেলে ইব্রাহীম দেওয়ান(৬৩) ও টান কালিয়াকৈর এলাকার আব্দুল বারেকের ছেলে ছাহিবুর রহমান(৪৫)।
হাসপাতাল কতৃপক্ষ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র বিভিন্ন সময় রোগীদের স্বজনদের ভিন্নখ্যাতে প্রবাহিত করে অন্যত্র হাসপাতালে রোগীদের পাঠিয়ে চিকিৎসা সেবা ব্যহত করে আসছিলো। এতে দুর্ভোগে পরতেন বেশীর ভাগ দরিদ্র ও অসহায় রোগী ও তার স্বজনরা। এছাড়াও হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবায় বাধা প্রদান করে আসছিলো চক্রটি। এদিকে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ওই হাসপাতালের দুই দালালকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাদের গাজীপুর জেল হাজতে পাঠনো হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সামশুন নাহার শিলা বলেন, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা ব্যহত করে আসছে। তাছাড়া এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীদের পাঠিয়ে তাদের জিম্মি করে মোটা অংকের টাকা আত্নসাত করে আসছে। এমন একটি অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান পরিচালনা করে এই চক্রের দুই সদস্যকে দুই মাসের সাজা দেয়া হয়েছে। এ ধরণের অভিযান সব সময় অব্যহত থাকবে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন