রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।
সম্মেলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন' চট্টগ্রাম কমিটির আহ্বানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, হালিশহর জোনাল অফিসে ভুক্তভোগী আমানতকারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম কমিটির সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাজ্বি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি শারমিন আক্তার এবং অর্থ সম্পাদক এ কে এম আলাউদ্দিন আজাদের যৌথ নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ আমানতকারীগণ তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও বিভিন্ন জটিলতা তুলে ধরেন।
বক্তারা বলেন, গত ১০ থেকে ১৫ দিন ধরে চট্টগ্রাম কমিটির প্রতিনিধিরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় প্রায় প্রতিটি শাখায় গ্রাহকদের সাথে কর্মকর্তাদের চরম অসহযোগিতাপূর্ণ আচরণ লক্ষ করা যায়। এই পরিস্থিতির সমাধানের লক্ষ্যে সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে সুদূর কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারা সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন ভুক্তভোগী আমানতকারী আজ হালিশহর জোনাল অফিসে সমবেত হন।
সমাবেশে আমানতকারীদের দাবির মুখে জোনাল অফিস কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে উপস্থিত ভুক্তভোগীদের মধ্যে প্রায় ৬৬ জনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জরুরি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধান কার্যালয়ে (হেড অফিস) পাঠানো নিশ্চিত করা হয়েছে।
সবশেষে বক্তারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে সম্মেলিত ইসলামি ব্যাংকগুলোর লক্ষ লক্ষ গ্রাহকদের সমস্যা সমাধান না করা হয়, তাহলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন