প্রাইম টিভি
আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় সরকারি ভাতাবঞ্চিতদের প্রতারণার অভিযোগে ১ দালাল আটক: ৭ দিনের কারাদণ্ড

সাতকানিয়া উপজেলা দপ্তরে দালালির অভিযোগে যুবকের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা।

সাতকানিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে দালালি করা এবং সরকারি বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন দপ্তরের সেবা ও ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সরকারি সেবা গ্রহণে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় সরকারি ভাতাবঞ্চিতদের প্রতারণার অভিযোগে ১ দালাল আটক: ৭ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সাতকানিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে দালালি করা এবং সরকারি বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন দপ্তরের সেবা ও ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সরকারি সেবা গ্রহণে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি