প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

উখিয়ায় ৬৪ বিজিবি’র বিশাল অভিযান: মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান:

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত রক্ষী বাহিনী (৬৪ বিজিবি)-র এক বিশেষ অভিযানে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী ও পালংখালী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল বাংলাদেশ সীমান্তে আঞ্জুমানপাড়ার 'ফাইসাখালী' এলাকায় অবস্থান নেয়।

অভিযানকালে ৭ থেকে ৮ জনের একটি সন্দেহভাজন দলকে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সাথে থাকা ৫টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেপ্তারে সীমান্তে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও রাতে অন্ধকারের সুযোগ নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক জানান, উক্ত চালানের সাথে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্ত অপরাধ ও মাদক প্রতিরোধেও শক্ত অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

উখিয়ায় ৬৪ বিজিবি’র বিশাল অভিযান: মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান:

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত রক্ষী বাহিনী (৬৪ বিজিবি)-র এক বিশেষ অভিযানে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী ও পালংখালী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল বাংলাদেশ সীমান্তে আঞ্জুমানপাড়ার 'ফাইসাখালী' এলাকায় অবস্থান নেয়।

অভিযানকালে ৭ থেকে ৮ জনের একটি সন্দেহভাজন দলকে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সাথে থাকা ৫টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেপ্তারে সীমান্তে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও রাতে অন্ধকারের সুযোগ নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

উখিয়া বিজিবি’র অধিনায়ক জানান, উক্ত চালানের সাথে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্ত অপরাধ ও মাদক প্রতিরোধেও শক্ত অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি