প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মহেশখালীতে ভাসমান তেল বিক্রয়কেন্দ্রসহ ৬ প্রতিষ্ঠান সিলগালা

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রয় ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে পাঁচটি ভাসমান তেল বিক্রয়কেন্দ্র এবং একটি স্থায়ী দোকানসহ মোট ৬টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ভাসমান ও স্থায়ী দোকানে জ্বালানি তেল বিক্রি ও মজুত করা হচ্ছিল, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ‘মেসার্স ওসাম ট্রেডার্স’-কে লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রাসেল এন্ড কোম্পানির মালিক উপস্থিত থাকায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্য চারটি প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের জরিমানা করা সম্ভব না হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠানই সিলগালা করে রাখা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, জনস্বার্থে এবং অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুত রোধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মহেশখালীতে ভাসমান তেল বিক্রয়কেন্দ্রসহ ৬ প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রয় ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে পাঁচটি ভাসমান তেল বিক্রয়কেন্দ্র এবং একটি স্থায়ী দোকানসহ মোট ৬টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ভাসমান ও স্থায়ী দোকানে জ্বালানি তেল বিক্রি ও মজুত করা হচ্ছিল, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ‘মেসার্স ওসাম ট্রেডার্স’-কে লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রাসেল এন্ড কোম্পানির মালিক উপস্থিত থাকায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্য চারটি প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের জরিমানা করা সম্ভব না হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠানই সিলগালা করে রাখা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, জনস্বার্থে এবং অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুত রোধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি