প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা

২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ২৯তম বিসিএস পুলিশ ফোরাম' -এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি (সুপার নিউমারারি) নূরানী ফেরদৌস দিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর মেয়াদে তাদের কার্যক্রম পরিচালনা করবে। কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ.ত.ম আব্দুল্লাহেল হাদী এবং মো. জাহিদুর রহমান। সম্পাদকীয় পদের মধ্যে- সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শেলী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আসমা আখতার। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯তম বিসিএস পুলিশ ফোরাম তার সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ব্যাচের সদস্যরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ২৯তম বিসিএস পুলিশ ফোরাম' -এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি (সুপার নিউমারারি) নূরানী ফেরদৌস দিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর মেয়াদে তাদের কার্যক্রম পরিচালনা করবে। কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ.ত.ম আব্দুল্লাহেল হাদী এবং মো. জাহিদুর রহমান। সম্পাদকীয় পদের মধ্যে- সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শেলী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আসমা আখতার। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯তম বিসিএস পুলিশ ফোরাম তার সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ব্যাচের সদস্যরা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি