প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযান: ২ মাদক ও চোরাচালানি কারবারি আটক

শার্শা (যশোর) প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ জন আসামীসহ মাদক এবং বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে।

আজ ১৭ আগস্ট ২০২৬ তারিখে বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি'র বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১,১০,৫৪০ (এক লক্ষ দশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা। জব্দকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে,মাদকদ্রব্য: ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা।

চোরাচালানি পণ্য: ৭৯ পিস শাড়ি, ২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা এবং ২৫৮ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী।

অন্যান্য: ১টি মোবাইল ফোন ও নগদ ৬৪০ টাকা।

আটককৃত আসামিরা

মোঃ শরিফুল ইসলাম (২৮)

পিতা: মৃত রেজাউল ইসলাম

গ্রাম: গাজীপুর, পোস্ট: বেনাপোল, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর।

মোঃ আঃ আজিজ (৪৫)

পিতা: মৃত আঃ খালেক

গ্রাম: বেলেবটতলা, পোস্ট: ঝিকরগাছা পৌরসভা, থানা: ঝিকরগাছা, জেলা: যশোর।

আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরপূর্বক বেনাপোল পোর্ট ও কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর(৪৯বিজিবি)  ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান চক্র দমনে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযান: ২ মাদক ও চোরাচালানি কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

শার্শা (যশোর) প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ জন আসামীসহ মাদক এবং বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে।

আজ ১৭ আগস্ট ২০২৬ তারিখে বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি'র বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১,১০,৫৪০ (এক লক্ষ দশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা। জব্দকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে,মাদকদ্রব্য: ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা।

চোরাচালানি পণ্য: ৭৯ পিস শাড়ি, ২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা এবং ২৫৮ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী।

অন্যান্য: ১টি মোবাইল ফোন ও নগদ ৬৪০ টাকা।

আটককৃত আসামিরা

মোঃ শরিফুল ইসলাম (২৮)

পিতা: মৃত রেজাউল ইসলাম

গ্রাম: গাজীপুর, পোস্ট: বেনাপোল, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর।

মোঃ আঃ আজিজ (৪৫)

পিতা: মৃত আঃ খালেক

গ্রাম: বেলেবটতলা, পোস্ট: ঝিকরগাছা পৌরসভা, থানা: ঝিকরগাছা, জেলা: যশোর।

আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরপূর্বক বেনাপোল পোর্ট ও কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর(৪৯বিজিবি)  ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান চক্র দমনে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি